জবই বিলে বৃক্ষরোপণ কর্মসূচি

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)।।

 

নওগাঁ জেলার অন্তর্গত সাপাহার উপজেলার ৪নং শিরন্টী ও ৪ নং আইহাই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী জবই বিল। আর এই জবই বিলে প্রতিনিয়ত ঘুরতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এই দিকটাকে সামনে রেখে পর্যটকদের ছায়া প্রদান বিলে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গোপালপুর সড়কের পাশে এই কর্মসূচি বাস্তবায়ন হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, “এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে বিলের আবাসিক পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এবং পর্যটকদের জন্য নির্মল ছায়া ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ও সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।

এ ছাড়া সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিমসহ অন্যান্য সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ