সোনাগাজীতে ইয়াবাসহ একজন আটক, পলাতক দুই সহযোগী

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

 

ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ গোলাম মাওলা মানিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভুইয়ার হাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় মানিকের দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

​সোনাগাজী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, একদল মাদক ব্যবসায়ী চরচান্দিয়া গ্রামের ভুইয়ার হাটের কাছে ইয়াবা লেনদেন করছে—এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গোলাম মাওলা মানিককে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​আটককৃত গোলাম মাওলা মানিক চরচান্দিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদের ছেলে। অভিযান চলাকালে তার সহযোগী হিসেবে পরিচিত একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এবং মাইনকা মাঝি বাড়ির রুহুল আমিনের ছেলে আমির হোসেন মিস্টার পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তারা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

​এই অভিযানটি পরিচালনা করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজীদ আকন। তিনি জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী গোলাম মাওলা মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক দুই আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ