ঝিনাইগাতী বাজারে ইউএনও’র অভিযান: নিষিদ্ধ আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

শেরপুরের ঝিনাইগাতীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়েছে। রবিবার (৩১আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ঝিনাইগাতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর। তারা বাজারের বিভিন্ন দোকানে বিক্রির জন্য রাখা শতাধিক আকাশমণি ও ইউক্যালিপটাস চারা নষ্ট করেন।

এসময় ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “আকাশমণি ও ইউক্যালিপটাস পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার এ গাছের চারা বিক্রি ও রোপণ নিষিদ্ধ করেছে। তারপরও যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান বলেন, “এই গাছের শেকড় আশেপাশের জমির উর্বরতা নষ্ট করে এবং মাটির পানি শোষণ করে ফেলে। কৃষি সুরক্ষায় এ ধরণের গাছ চাষ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর যোগ করে বলেন, “কৃষকের জন্য উপকারী ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে আমরা সবাইকে উৎসাহিত করছি। সচেতনতার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব।”

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ