সাপাহারে সড়ক দুর্ঘটনায় আহত পরিবারদের পাশে মক্তব ফাউন্ডেশন

মনিরুল ইসলাম, সাপাহার,(নওগাঁ)।।

নওগাঁর সাপাহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত পরিবারদের পাশে দাঁড়ালেন মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট।
শনিবার বিকেলে মক্তব ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসীর দিক নির্দেশনায় সদরের একটি শপিংমলে আহত পরিবারদের প্রতিনিধির হাতে নগদ অর্থ প্রদান করেন মক্তব ফাউন্ডেশন।
এসময় মক্তব ফাউন্ডেশন প্রজেক্টের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে ইসলামপুর-খঞ্জনপুর সড়কে ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা,পুরুষ ও শিশু সহ ৫ জন আহত হয়। প্রাথমিক অবস্থায় এদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। এরই মধ্যে দুইজন মারা যান।

আহতরা মানবেতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী এগিয়ে এসেছেন মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট।

মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট পরিচালক নাসিম আরাফাত আব্বাসী বলেন আমাদের এই ধরণের কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ