ফেনীতে নকল চিপস-চানাচুর কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​ফেনীতে নামি-দামি ব্র্যান্ডের মোড়কে নকল চানাচুর ও চিপস তৈরি এবং বাজারজাত করার অভিযোগে নুর ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা শহরের রামপুর এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।

​অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি জানান, নুর ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের কয়েকটি স্বনামধন্য কোম্পানির ব্র্যান্ড নকল করে মোড়ক তৈরি করছিল। সেই মোড়কে তারা নিজেদের কারখানায় উৎপাদিত চানাচুর, চিপসসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল, যা ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

​মো. আছাদুল ইসলাম আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং অননুমোদিতভাবে অন্যান্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবহার করে পণ্য উৎপাদনের প্রমাণ হাতে-নাতে পাওয়ায় যায়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ