ফেনীতে শিবিরের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন ফখরুদ্দিন মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট, ২০২৫) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত ফাইনাল ম্যাচে দাগনভূঞাঁ উপজেলা উত্তর শাখাকে ৩-০ গোলে পরাজিত করে ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শহীদদের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মাসব্যাপী চলমান এই আয়োজনে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনালে ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখার খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেন এবং শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় তুলে নেন। খেলার উদ্বোধন ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।

​খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো: ফখরুদ্দিন মানিক। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান।

​সংগঠনের ফেনী জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক এবং ফেনী জেলা শাখার সাবেক সভাপতি নাজিম উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ