মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম

মোঃ ফারুক খাঁন , শ্রীমঙ্গল।।

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৯ আগস্ট) মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা,জনাব আমিনুল ইসলামকে জেলার শেষ্ঠ ওসির সম্মাননাপত্র প্রদান করেন। জনাব আমিনুল ইসলাম সম্প্রতি শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার ক্লুলেস রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে জড়িত আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করে বিশেষ সাফল্য অর্জন করেন। এছাড়াও অধিক হারে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, দ্রুত সময়ের মধ্যে চোরাইকৃত মালামালসহ আসামী গ্রেফতার এবং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এসব সাফল্যের স্বীকৃতিস্বরূপ জুলাই/২০২৫ মাসের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

বিশেষ সূত্রে জানা যায় জনাব আমিনুল ইসলাম একজন দক্ষ ও বিচক্ষণ পুলিশ অফিসার হিসেবে শ্রীমঙ্গল থানায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ উনার কাছ থেকে যথাযথ আইনের সেবা পাচ্ছেন, এবং উনার মত দক্ষ কর্মঠ ওসি পেয়ে শ্রীমঙ্গল উপজেলাবাসি গর্ববোধ করছেন বলে অনেকে জানিয়েছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ