
মোরা বিপ্লবী বীর,
যত অশুভ অত্যাচারী বিনাশ করি পৃথিবীর।
মোরা মহামারীর চেয়ে তীব্র,
মেঘের ঘর্ষণে জ্বলে উঠা বজ্র।
মোরা সিন্ধু পাড়ে বিরামহীন আছড়ে পড়া ঢেউ,
আমার আমিকে চিনিয়াছি আমরা সবই।
মোরা ডাস্টবিনের হাড়ের মতন,
যখন প্রয়োজন তখন কোমল ঠোঁটের চুম্বন।
মোরা অমানিশা,
জোছনার মৃদু আলো
নিমিষেই করি ভক্ষণ।
মোরা ধ্বংস করি সৃষ্টির লক্ষ্যে,
মোরা জড়া-জীর্ণ তেলবাজদের হৃদয়ের কম্পন।
মোরা বিপ্লবী বীর,
মোরা বন্ধুকের নলে বুক
পেতে দেয়া আবু সাঈদ।
মোরা সাহসী মায়ের স্বপ্ন পূরণে,
সহসা জ্বলে উঠা প্রদীপ।
মোরা ঝলসানো চোখে “পানি লাগবে,পানি?”
মোরা টিয়ারগ্যাস,বন্ধুকের সামনে দাঁড়াতে জানি।
মোরা বিপ্লবী বীর মুগ্ধ,
স্বদেশ রক্ষায় বার বার করি যুদ্ধ।
মোরা ভোরের শীতল হাওয়া
ধানখেতে দেয় দোলা,
কৃষকেরা শ্বাস নেয় তৃপ্তির।
মোরা বিপ্লবী বীর,
লাশের স্তুপের উপর দাঁড়িয়ে
বিজয় নিশান উড়াতে অস্থির।
লেখক: তারেক আজিজ,
বিএ(অনার্স), এমএ (বাংলা)
সহকারী শিক্ষক, তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়।
প্রেরক: মনিরুল ইসলাম,
প্রতিনিধি, বাংলা প্রেস মিডিয়া।