ফেনী ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা তদারকি করলেন সিভিল সার্জন

মোহাম্মদ আবু দারদা, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা ব্যবস্থার মান তদারকি করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫ তারিখে তিনি হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা এবং সেখানে ভর্তিকৃত রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। একইসাথে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনার মান পর্যবেক্ষণ করেন এবং চলমান ভৌত অবকাঠামোগত বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন।

এ সময় সিভিল সার্জনের সঙ্গে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ এমদাদ উল হক এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু উপস্থিত ছিলেন। এছাড়া ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স, এসএসিএমওসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও পরিদর্শনকালে উপস্থিত থাকেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, জেলা স্বাস্থ্য বিভাগ জনগণকে সার্বক্ষণিক (২৪/৭) মানসম্মত সেবা প্রদানে বদ্ধপরিকর এবং এই পরিদর্শন সেই লক্ষ্যেরই একটি অংশ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ