দাগনভূঞায় মুসলিম এইডের উদ্যোগে ফলজ চারা বিতরণ

মোহাম্মদ আবু দারদা, ফেনী

ফেনীর দাগনভূঞায় ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ। সম্প্রতি সিলোনীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ২০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব একরামুল হক। এটি সঞ্চালনা করেন সংস্থার দাগনভূঞা শাখার ব্যবস্থাপক জনাব আজিজুর রহমান। পরিবেশ সুরক্ষা ও তরুণদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলোনীয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ আমির উদ্দিন, সিলোনীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমাজসেবক জনাব মোঃ ফখরুল ইসলাম (মামুন) এবং মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা গিয়াস উদ্দিন।

কর্মসূচীর আওতায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ