কুবিতে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার

কুবি সংবাদদাতা।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে ও অ্যান্থ্রোপলোজি সোসাইটির আয়োজনে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞানের সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগষ্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে ‘Bridging Cultures, Building Futures: Anthropology in Action for Development’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাসেনা বেগম, প্রভাষক তহমিনা খাতুন এবং ছাত্র উপদেষ্টা ও প্রভাষক অমিত দত্ত। অ্যান্থ্রোপলোজি সোসাইটির ভিপি ওবায়দুল্লাহ খান ও জিএস মানছুর আলম অন্তর।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর গবেষকবৃন্দ। যারা হলেন সোশিও-ইকোনমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিভিশনের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মুহাম্মদ শিফুদ্দিন, অ্যাসোসিয়েট স্পেশালিস্ট আশীষ মাওলা, সোসিওলিঙ্গুইস্ট অ্যান্ড ডাটা অ্যানালিস্ট তানভীর আহমেদ রিফাত, সোশ্যাল সেফগার্ডস এক্সপার্ট মো. আলমগীর হোসেন, ইকোনোমিস্ট আবদুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, সেমিনারে বক্তারা উন্নয়ন সেক্টরে নৃবিজ্ঞানের প্রয়োগ, চাকরির বাজারে নিজেকে উপযোগী করতে শিক্ষার্থীদের করণীয়, কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস ও তাত্ত্বিক নৃবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ