রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সাথে পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সৌজন্য সাক্ষাৎ

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক।।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ৩১ জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি বিধান কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন

সাক্ষাৎকালে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনের বিষয়ে নানা আলোচনা করেন এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিধান কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাসসহ অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পবিত্র চক্রবতী, উওম সাহা, শান্ত কুমার দাস, হরিকান্ত মাষ্টার, রিপন রঞ্জন কর, বিজয়, নয়ন, অমিত, আনন্দ বিশ্বাস, শ্যামল চন্দ্র সরকার প্রমূখ।
এছাড়াও প্রায় ৪০ জনের অধিক নেতাকর্মী কমিটিতে রয়েছেন। ##

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ