ফেনী সোনাগাজীতে সাত মামলার আসামী গ্রেফতার

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

সোনাগাজী মডেল থানা পুলিশ মাদক ও সন্ত্রাস বিরোধী এক বিশেষ অভিযানে আবদুর রহিম (৪০) নামের এক আসামিকে গতকাল (২৮ জুলাই, ২০২৫) রাতে বগাদানা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আবদুর রহিম বগাদানা ইউপির পাইকপাড়া গ্রামের গিয়াসউদ্দিন মাস্টার বাড়ির মৃত মোকজলর রহমান টুকু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, চুরি এবং মারামারির অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে বগাদানা ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আসামি রহিমকে গ্রেপ্তারের পাশাপাশি কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়া কাজিরহাটের বলি ফারুকের আস্তানা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রহিমকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ