
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনায় দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।রবিবার ২৭ জুলাই দুপুর ১ টায় বরকরই ইউনিয়নের চাঁদসার সাবেক সেনা কর্মকর্তা মৃত আজিজ মিয়ার নতুন বাগান বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উক্ত ঘটনায় বসতবাড়ীর মৃত আবদুল আজিজ এর ছেলে সবুজ মিয়াজী চান্দিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগপত্রে তিনি জানান রবিবার ২৭ জুলাই দুপুরে আমার মা চাঁদসার আমার বসত বাড়ির ঘর তালা দিয়ে কাদুটি বাজারে ডাক্তারের কাছে যায়। একই তারিখ বিকাল ৩ টায় আমি সহ আমার মা বাড়িতে এসে দেখি আমাদের বসত ঘরের দক্ষিন পাশের দরজার ছিটকারি ভাংঙ্গা।
আমি সহ আমার মা ঘরে প্রবেশ করে দেখি ঘরের থাকা জিনিসপত্র এলামেলো। স্টিলের সুকেসে থাকা আমার ১ লক্ষ টাকা ও আমার মায়ের ১৪,০০০ টাকা মোট ১ লক্ষ ১৪ হাজার টাকা, দামী জামা কাপড় সহ অন্যান্য সরঞ্জামাদী নেই।দিনদুপুরে বাসায় তালা ভেঙ্গে চুরির ঘটনা আমাদেরকে হতবাক করেছে।
চোর চক্রকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান
এদিকে -দিনে দুপুরে কে বা কারা বাসার ভিতরে ঢুকে আলমারি, সুকেশ ভেঙ্গে নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়।এমন ঘটনা সত্যিই দুঃখ জনক বলে জানান এলাকাবাসী। সুষ্ঠ তদন্তের মাধ্যমে চুরির ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে জোর দাবী জানান তারা।
এ ব্যাপারে চান্দিনা থানার এস আই (মামলার তদন্ত কারী কর্মকর্তা) আনিসুল ইসলাম জানান,আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। তিনি আশা করেন খুব শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।