
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সোনাগাজী মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী জসিম ও তার সহযোগী নুরুল আফসারকে গ্রেফতার করেছে। গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে সদর ইউনিয়নের মধ্য সুজাপুরে জুয়েল, চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুরে জসিম এবং চেয়ারম্যান পাড়ায় মিয়াসাবের আস্তানা থেকে ইয়াবা, পাইপ, ফয়েল পেপারসহ মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন দুই মটরসাইকেল আটক করা হয়।
গ্রেফতারকৃত জসিম মোহাম্মদপুর গ্রামের জেবল হকের পুত্র এবং নুরুল আফসার কোম্পানিগঞ্জ থানার চর হাজারী গ্রামের নুর করিমের পুত্র। জসিমের বিরুদ্ধে আগে চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।