ফেনী সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আজ রোববার ফেনী সদর মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। ২৭ জুলাই ২০২৫ সকাল ১০টার দিকে তিনি থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। পরে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার পরিদর্শনকালে থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় রক্ষিত বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়াও, তিনি থানা কম্পাউন্ডের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান থানা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তাঁর এ পরিদর্শন থানা প্রশাসনের কার্যক্রমে গতি ও শৃঙ্খলা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ