
মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহারে সন্তান কর্তৃক বিতাড়িত হয়ে কণ্যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন এক বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহাবাজপুর পশ্চিমপাড়া গ্রামে। এ ঘটনায় তিন সন্তানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২০১৩ এর ৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা মা রহিমা বেগম।
আসামীরা হলেন উপজেলার শাহাবাজপুর গ্রামের তফুর সরদারের ছেলে ১। মো. রমজান আলী (৪০) ও তার সহোদর ভাই ২। আব্দুর রজ্জাক (৩৮) এবং ৩। মো. কাওছার আলী (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত উপরোক্ত তিনজন আসামী ছাড়া রহিমা বেগমের আর কোন পুত্র সন্তান নেই। তারা তিনজনই সক্ষম এবং উপার্জনক্ষম। রহিমা বেগম যতদিন শারীরিক অবস্থা ভালো ছিলো ততদিন ছেলেদের কাছে কোন প্রকার ভরন পোষন চাননি।
পরবর্তী সময়ে বাদিনী অচলাবস্থায় পড়ে গেলে তার সন্তানগণ কর্তৃক বিতাড়িত হয়ে নিজ কন্যার বাসায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে উপযাচক হয়ে বসবাস করতে থাকে রহিমা বেগম।পরবর্তী সময়ে ছেলেদের কাছে ফিরে এসে ভরণ পোষণ চাইলে তারা ভরণ পোষণ দিতে অস্বীকার করেন এবং আবারো বাড়ি থেকে বের করে দেন।
পরে অসহায় বৃদ্ধা মা রহিমা বেগম অসহায়ত্ব নিয়ে কোন কূল কিনারা না পেয়ে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভরণ পোষণের দাবীতে ২০২৩ সালের ৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আসামী রমজানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। তবে ২ নং আসামী আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ওই বৃদ্ধা মা রহিমা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে তিনি ঢাকায় কন্যার সাথে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। ( তিন পর্বের ১ম পর্ব। বাঁকি সংবাদ ২য় ও ৩য় পর্বে থাকছে)