
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।
সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা ও উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা জামায়তের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন,জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার অন্যতম নেতা মোলায়েম ইসলাম রুমি প্রমূখ।
,অনুষ্ঠানে বক্তারা দেশকে দূর্নীতি মুক্ত গড়ে তোলার প্রত্যাশা করেন ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের এবং মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় শহীদ ও আহতদের স্বরন করেন।
অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে বিভিন্ন জেলা উপজেলায় শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।