বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ-

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) এর হবিগঞ্জ জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত জেলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। তাঁরা সবাই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সাংবাদিকতার নীতি, আদর্শ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান মতামত তুলে ধরা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ