বাগাতিপাড়ায় মাদকদ্রব্য বিক্রির সময় স্বামী স্ত্রীসহ আটক ৩

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য (হেরোইন) বিক্রির অপরাধে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে হেরোইনসহ ও অপর একজনকে গাজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাগাতিপাড়া হিজলী পাবনাপাড়া আকবর আলীর ছেলে জনি(৩৬) ও জনির স্ত্রী চম্পা খাতুনকে হেরোইন বিক্রির সময় নিজ বাড়ি থেকে আটক করা হয়, অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের চৌকস সোর্সের মাধ্যমে বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লার আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম তুফানকে মালঞ্চি বাজারে নিজ লন্ড্রির দোকানে গাঁজা বিক্রির সময় আটক করেন।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে মাদকদ্রব্য (হেরোইন,গাজা) বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপর পরিদর্শক তাইজুল ইসলাম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ