
আলিফ মাহমুদ কায়সার,কুমিল্লা ।।
কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুরে শুভ উদ্বোধন হলো নূরানী এরাবিয়ান খেপসা ঘর সুইটস এন্ড লাইভ বেকারীর ২য় শাখা।
২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে চান্দিনার দোল্লাই নবাবপুর উত্তর বাজার মৌচাক মার্কেট পূবালী ব্যাংকের উত্তর পাশে এটিএম বুথ এর সাথে দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উজানী মাদ্রাসার পীরসাহেব ক্বারী মাওলানা আশেক এলাহী।
এসময় নূরানী রেস্টুরেন্ট এন্ড হোটেল কাবাব ঘরের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন,আলিফ কায়সার, মাঈনুদ্দিন নাজিফ,আবু নাঈম এর যৌথ পরিচালনায়
উপস্থিত ছিলেন ডা. মোঃ দেলোয়ার হোসেন,বরকরই ফুলফুটিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মোজাহার হোসেন,ব্যবসায়ী ইয়াছিন সরকার,মোঃ রফিকুল ইসলাম,মাওলানা ইউসুফ, সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উদ্বোধনকালে পরিচালকগণ – নূরানী খেপসা ঘর সুইট্স এন্ড লাইভ বেকারীতে উন্নতমানের খেপসা,যেকোন ভালো বিস্কুট,কেক অর্ডার করে লাইভ তৈরি করে নেওয়া সুবিধার পাশাপাশি চিকেন বুস্টার,পিজ্জা,বার্গার,জম্মদিনের কেক ওএরাবিয়ান খাবারের সমাহার নিয়ে যেকোন খাবারপ্রিয়গণ এই খেপসাঘরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সেই সাথে নূরানী খেপসা ঘরে পরিবার পরিজন নিয়ে আশার আমন্ত্রন জানান।
এদিকে শহর ছেড়ে গ্রামে এই প্রথম নবাবপুর বাজারে খেপসা ঘর চালু করনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আগত ভোজন রসিকগণ।