
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
কুমিল্লা চান্দিনায় দন্ত রোগীদের আধুনিক চিকিৎসার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আইডিয়াল ডেন্টাল কেয়ার। ১৫ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজার, মনিরুল হক চেয়ারম্যান মার্কেট, বিসমিল্লাহ সুইটসের পশ্চিম পার্শ্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আইডিয়াল ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন করেন ডেন্টিস্ট ডাক্তার আরিফুর রহমান।
এসময় আইডিয়াল ডেন্টাল কেয়ার উদ্বোধন শেষে প্রধান অতিথি নতুন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে সেবার প্রতি গুরুত্ব দেয়ার জন্য আহবান জানান। এ সময় তিনি বলেন আমাদের মধ্যে মানবিকতা থাকতে হবে। দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় স্বাপেক্ষ, তাই যারা আর্থিকভাবে কিছুটা দুর্বল তাদের যেন কোন রকম চিকিৎসায় ঘাটতি না হয় সেজন্য খেয়াল রাখতে হবে।এসময় তিনি প্রতিষ্ঠানের সেবার মান অক্ষুণ রাখা এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি চান্দিনাবাসী যাতে দাঁতের সকল চিকিৎসা করতে পারে সেটির প্রতি লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন – বরকরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন,নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শাহজাহান, ঢাকা থেকে আগত ডেন্টিস্ট ডাক্তার ইয়াসিন আরাফাত, ডাক্তার আব্দুর রহমান শুভ, ডাক্তার দীপক দেবনাথ, ডাক্তার জহিরুল ইসলাম, ডাক্তার তানজির রহমান রিফাত,ইয়াসিন সরকার, ডাক্তার কেশব দেবনাথ,ব্যবসায়ী দিলীপ দেবনাথ, শিক্ষক বেণীমাধব দেবনাথ,শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, শিক্ষক দুলাল কর্মকার, শিক্ষক যোবায়েদুল্লাহ, আশিক এলাহী,প্রভাষক আতিকউল্লাহ, প্রধান শিক্ষক মাহবুব আলম, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন খান,শিক্ষক শ্যামল চন্দ্র দাস , সাইফুল ইসলাম সুমন মাস্টারসহ শুভানুধ্যায়ী ও বিভিন্ন ব্যবসায়ী-বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় আইডিয়াল ডেন্টাল কেয়ার এর স্বত্তাধিকারী ডাক্তার কেশব দেবনাথ জানান – দাঁতের ও মুখের সমস্যা থেকে মুক্তি দিতে আধুনিক যন্ত্রপাতি নিয়ে আমরা আইডিয়াল ডেন্টাল কেয়ার যাত্রা শুরু করেছি এবং এই প্রতিষ্ঠানটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দন্ত রোগীদের সেবায় চালু থাকবে। অতি যত্ন সহকারে দাঁত ও মুখের চিকিৎসা করা হয়। ১০০% জীবাণুমুক্ত সেবা নিয়ে আইডিয়াল ডেন্টাল কেয়ার আশেপাশের মানুষের মুখ ও দাঁতের সু-চিকিৎসা দিতে বদ্ধপরিকর। তাই স্বল্প মূল্যে দাঁত ও মুখের চিকিৎসার জন্য আইডিয়াল ডেন্টাল কেয়ার সর্বদাই প্রস্তুত। তিনি সাধারণ জনগণের কথা বিবেচনা করে গরীব ও অসহায় রোগীদের দন্ত চিকিৎসায় সহায়তার চেষ্টা করবে বলে জানান।
এদিকে প্রত্যন্ত অঞ্চলে দাঁতের সুচিকিৎসার জন্য আইডিয়াল ডেন্টাল কেয়ার উদ্বোধন হওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান এলাকাবাসী।সেই সাথে সুলভ মূল্যে দাঁতের সুচিকিৎসা নিতে উক্ত প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানান স্থানীয়রা।