নড়াইলের ফ্যামিলি কেয়ার হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ওপরে স্টাফসহ চিকিৎসকের হামলা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল পৌর-সভার ভওয়াখালী গ্রামের দেবদার তলা নামক স্থানে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতালে (১৩ এপ্রিল) সোমবার বিকালে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলার শিকার ভুক্তভোগী চাচড়া গ্রামের মৃত-বাহারুল মোল্লার ছেলে আরিফ বিল্লাহ গুরুতর আহতসহ দুই গর্ভবতী মহিলা চিকিৎসকের হামলা’র শিকার হয় বলে অভিযোগ উঠেছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের হামলার শিকার হয়ে আরিফ বিল্লাহ অভিযোগ করে বলেন,আমার স্ত্রী ঝুমুর পারভীনকে গত (৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে সিজারের জন্য ফ্যামিলি কেয়ার হাসপাতালে ভর্তি করি। পরে সিজারে মেয়ে সন্তান হলেও স্ত্রী রক্তহীনতায় ভুকছে এবং ফ্যামিলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(১৩ এপ্রিল) সোমবার বিকালে রক্তের ডোনার নিয়ে রক্ত দিতে ফ্যামিলি কেয়ার হাসপাতালে উপস্থিত হলে,হাসপাতালে চিকিৎসক আসতে দেরি হওয়ার কারন জানতে চাইলে
ফ্যামিলি কেয়ার হাসপাতালের স্টাফ’রা আমাদের সাথে খারাপ আচারন করেন।

এ সময় আমরা ফ্যামিলি কেয়ার হাসপাতাল থেকে নেমে ইজিবাইকে উঠতেই ফ্যামিলি কেয়ার হাসপাতালের মালিক ও হাসপাতালের চিকিৎসক মুকুল হোসেন উপস্থিত হয়ে আমাদের ইজিবাইক থেকে নামিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে হাসপাতালের স্টাফদের বলেন,ওদের ধর।

পরে ফ্যামিলি কেয়ার হাসপাতালের স্টাফসহ হাসপাতালের মালিক এবং চিকিৎসক মুকুল হোসেন,
আমাদের মারধর করে। এ সময় আমার সাথে থাকা আনোয়ার বিশ্বাসের মেয়ে গর্ভবতি রেজভী বেগম,বাশার মোল্লার গর্ভবতি স্ত্রী সারমিন বেগম কেও মারধরের শিকার হয়।

তারা দুইজন আমার সাথে এসে আল্ট্রাশনো করানোর জন্য হাসপাতালে যায়,এ সময় তাদের কেও মারধর করে হাসপাতাল কর্তৃপক্ষ।।

এ হামলার বিষয়ে অভিযুক্ত চিকিৎসক মুকুল হোসেন সত্যতা স্বীকার করে বলেন,আমার হাসপাতালের স্টাফদের সাথে রোগীদের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে,আমি ঠেকায়ছি এর জন্য স্টাফ’রা দায়ী,আমি দায়ী না বলেও জানান তিনি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ