চান্দিনায় পুলিশের অভিযানে ২ জন গ্রেফতার

আলিফ আহমদ কায়সার, কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত ও চুরি মামলায় ২ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ লিটন (২৯) কে একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়। তিনি কোতয়ালী মডেল থানার ডুমুরিয়া চানপুর (সওদাগর পাড়া) এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, মোঃ সাদ্দাম হোসেন (১৯) নামে আরেকজনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মাওলানা বাড়ী এলাকার বাসিন্দা। তাকেও গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ