বাংলা নববর্ষে কেন্দুয়া পৌরবাসীকে শুভেচ্ছা বার্তা দিলেন: মেয়র প্রার্থী সাইফুল আলম (আউয়াল)

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল আলম (আউয়াল)।

তিনি নববর্ষকে নতুন সূচনা ও পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে উন্নয়নমুখী এক কেন্দুয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজের বক্তব্যে তিনি বলেন, “পহেলা বৈশাখ শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির গভীর শিকড়ের প্রতিফলন। এই দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “কেন্দুয়া পৌরবাসীর পাশে থেকে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিক সুবিধাসম্পন্ন পৌরসভা গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা ও ভালোবাসা পেলে সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
নববর্ষের এই শুভক্ষণে তিনি তরুণ সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উন্নয়ন ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সাইফুল আলম আউয়ালের এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছে। তারা মনে করছেন, যোগ্য নেতৃত্ব পেলে কেন্দুয়া পৌরসভা একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ নিতে পারে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ