চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন-খুনি গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জসিম মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ীর সামনে রাখে। উক্ত গাছটি দিয়ে তার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েল বেড়ার কাজে লাগায়।

বিষয়টি নিয়ে রুয়েলের সহিত তার ভাই জসিম মিয়া, সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। মারামারির একপর্যায়ে জসিম মিয়া (২২) তার ভাই রুয়েল মিয়া কে গাছের ঢাল দিয়া ঘাড়ের পিছনে (বারি মারিলে) আঘাত করলে গুরুত্বর জখম হয়।

তাৎক্ষণিক তাকে স্ত্রী তাছলিমা খাতুন লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সিলেট নিয়ে যাওয়ার পথে ১৬ এপ্রিল রাতে সিলেট নুরজাহান ক্লিনিক মাজার গেইটে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিমকে গ্রেপ্তার করেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নুর আলম বলেন,সাঁড়াশি অভিযানে রাতেই ঘাতক জসিম মিয়া কে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ