তেরখাদায় ফেসবুক পোস্ট দেখে ক্যান্সার রোগীর পাশে প্রবাসী আরিফ বিল্লাহ

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনার তেরখাদা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ক্যান্সার আক্রান্ত অসুস্থ ব্যক্তির খবর দেখে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন লন্ডন প্রবাসী সমাজসেবক আরিফ বিল্লাহ। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, গত ১০ এপ্রিল তেরখাদা উপজেলার জয়সেনা বাজারের মেসার্স বুলবুল ফার্মেসির মালিক রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উপজেলার ইখড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য চানমিয়া মুন্সী ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে উল্লেখ করেন।
স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি লন্ডন প্রবাসী তেরখাদার কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সহৃদয় ব্যক্তি আরিফ বিল্লাহর নজরে আসে। পরে তিনি ফেসবুক পোস্টটি দেখে ক্যান্সারে আক্রান্ত চানমিয়া মুন্সীর পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেন।
পরবর্তীতে সোমবার (১৩ এপ্রিল) তিনি তার আপন ভাইসহ স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত চানমিয়া মুন্সীর হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। মানবিক এই উদ্যোগের জন্য আরিফ বিল্লাহ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন।
স্থানীয়রা জানান, আরিফ বিল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের পাশে নিয়মিত দাঁড়িয়ে আসছেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে তিনি আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
এছাড়া অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ক্যান্সার রোগীদের সহযোগিতা, আর্থিক সংকটে বিয়ে আটকে থাকা পরিবারের পাশে দাঁড়ানো, হুইলচেয়ার প্রদান, ঘর নির্মাণ কিংবা ছোট ব্যবসার জন্য দোকান করে দেওয়ার মতো মানবিক কাজেও তিনি ভূমিকা রেখে চলেছেন।
উল্লেখ্য, আরিফ বিল্লাহ তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন এবং একসময় নথ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ