পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক”- মেয়র প্রার্থী জসিম উদ্দিন আহমেদ খোকন

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কেন্দুয়া পৌরসভা সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ খোকন।

রবিবার ১২ এপ্রিল পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই দিনটি সকল ভেদাভেদ ভুলে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আমাদের জীবনে আসে।”

এক শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গ্রামবাংলার মেলা, হালখাতা, পান্তা-ইলিশসহ নানা আয়োজন আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে।

জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও বেশি প্রয়োজন। পহেলা বৈশাখ সেই চেতনাকে জাগ্রত করে এবং সকলকে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।”

তিনি কেন্দুয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলা বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি ও উন্নতির নতুন দিগন্ত।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ