বাগাতিপাড়ায় এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগাতিপাড়া আদর্শ থানা শাখার উদ্যেগে ২০২৬ সালের এস এস সি /দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ( ১১এপ্রিল) বিকেলে বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি হাফেজ শাহিন আলমের সভাপতিত্বে এবং শাখার বায়তুল মাল (অর্থ সম্পাদক) হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাটোর জেলার সেক্রেটারি আবু সাঈদ রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন ও জেলা শিবিরের অর্থ সম্পাদক (বায়তুল মাল) আব্দুল্লাহ আল ওমর শিমুল।

এছাড়াও থানা ও পৌর শিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে ধৈর্য, অধ্যবসায় ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যেতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এছাড়াও পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ও শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার গুরুত্ব ও দুনিয়াবি শিক্ষা অর্জনের পাশাপাশি কুরআন ও হাদীসের শিক্ষা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন ও শিক্ষার্থীদের পরীক্ষায় কাঙ্খিত ফলাফল নিশ্চিত করার জন্য যাবতীয় পরামর্শ প্রদান করা হয়। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে বাগাতিপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আগত পরিক্ষার্থীরা,তারা বলেন তাদেরকে নিয়ে গঠনমূলক ও দিক নির্দেশনামুল বক্তব্যগুলো আসন্ন পরিক্ষায় তাদের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আগত ডেলিগেটরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ