ছাগলনাইয়া: পাঠাননগর ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

সংবাদ প্রতিবেদন : এম. নিজাম উদ্দীন মজুমদার (সজিব), ছাগলনাইয়া (ফেনী)

​ফেনীর ছাগলনাইয়া উপজেলার ০৬ নম্বর পাঠাননগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। বৃহস্পতিবার (০৯ এপ্রিল, ২০২৬) সকাল থেকেই পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে নিজেদের প্রার্থিতার জানান দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে জোর প্রচার চালাচ্ছেন তারা।

​আসন্ন এই স্থানীয় নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় যাদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির ০১ নম্বর সদস্য আব্দুল্লাহ্ আল মোমিন। এছাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহেদ সদর উদ্দীন (জগলুল) এবং উপজেলা যুবদলের সদস্য আলীম উল্যাহ্ ভূঁইয়াও (স্বপন) স্থানীয়দের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিনের গণসংযোগে তারা সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে নির্বাচনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা জানিয়েছেন, কথার ফুলঝুরি নয়, বরং ইউনিয়নবাসীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট লাঘবে যিনি বাস্তবে কাজ করতে সক্ষম হবেন, এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকেই তারা নিজেদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ