
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের
পেড়লী কাটাখালী গ্রামে কাটাখালী খাল হতে পেড়লী উত্তর পাড়া খাল পর্যন্ত খাল খননের কথা সুনেই শুরু করেছে গাছ কাটার মহাউৎসব।
(৭ এপ্রিল) মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়,খালের পাড় থেকে সরকারি যায়গার মেহুনি,নিম,আকাশমনি,আম,কাঠাল,তাল গাছসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ কেটে ট্রাক,
টলি,নশিমন ও ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে অন্য এলাকায় অসাধু এ ব্যক্তিরা। গণমাধ্যম কর্মিদের উপস্থিত টের পেয়ে সটকে পড়ে গাছের মালিকানা দাবী করা ব্যক্তি’রা,যার কারনে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এসময়,গাছ কাটা ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা বলেন,মিনা বাজারের গাছের ব্যপারী আক্কাছ ভুইয়া ও যশোর জেলার করিমপুরের ইমদাদুল, গাছের মালিক দাবী করা গোলাম রহমান মোল্লা,
মান্নান বিশ্বাস,এবের মোল্লাসহ আরো অনেকে কাছ থেকে তারা এ গাছ কিনেছেন। স্থানীয় পেড়লী গ্রামের শিক্ষক-হারুন আর রশিদ,মফিজুর রহমান ও আমিনুর মোল্লা অভিয়োগ করে বলেন,সরকারি খালের যায়গার গাছ রাতের আধারে ও দিনের বেলায় কেটে নিয়ে যাচ্ছে,আমরা কিছুই জানি না।
তবে তুলারামপুর ইউমিয়ন ভূমি অফিসের নায়েব মাজহারুল ইসলামের মা ইন্তেকাল করায় তিনি শোকাহত থাকায় গাছ কাটার খোঁজ নিতে পারেনি বলে দাবি করেন তিনি। এদিকে, অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেননি ইউমিয়ন ভূমি অফিসের নায়েব মাজহারুল ইসলাম।
স্থানীয়দের দাবী,প্রশাসনের ব্যবস্থা না নেয়ার কারনেই সরকারি খালের গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে অসাধু গাছ ক্ষেকোরা। দ্রুত এসব গাছ ক্ষেকোদের আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাস্তির দাবি জানান এলাকাবাসী।