তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, এলাকায় বাড়ছে আলোচনা

খুলনা সংবাদদাতা

আসন্ন তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী চৌধুরী আমিনুল ইসলাম মিলুকে ঘিরে এলাকায় আলোচনার মাত্রা বাড়ছে। স্থানীয় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ পর্যন্ত তার নাম নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
চৌধুরী আমিনুল ইসলাম মিলু তেরখাদা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান। তার পিতা মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী ছিলেন একজন সুপরিচিত শিক্ষক ও সমাজসেবক, যিনি এলাকায় ব্যাপক সম্মান অর্জন করেছিলেন। পরিবারের ঐতিহ্য এবং সামাজিক দায়বদ্ধতার প্রভাবেই মিলু শৈশব থেকেই মানবিক কর্মকাণ্ড ও রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়ে উঠেছেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯০ সালে তেরখাদার নর্থ খুলনা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তেরখাদা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছেন।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয় থেকেছেন। এছাড়া একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্বগুণ মিলুকে অন্যান্য প্রার্থীর তুলনায় আলাদা অবস্থানে রাখেছে। তাদের ধারণা, আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে জনসমর্থনের ভিত্তিতে তার শক্ত অবস্থান নিশ্চিত হবে। পাশাপাশি নির্বাচিত হলে তেরখাদা উপজেলার সার্বিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ