সম্প্রীতি আর সহমর্মিতায় উদযাপিত হোক ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা— বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান ৮নং বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ইং-এর শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।
তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে খুশির বার্তা বয়ে আনে। এই আনন্দ যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান এম নাজমুল হাসান আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে একে অপরের পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”
তিনি সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “আসুন আমরা সকলে মিলেমিশে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করি। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তার এই শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ