তেরখাদায় খাল খনন উদ্বোধন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছি’—এমপি হেলাল

রাসেল আহমেদ,খুলনা:

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের বাঘাশিয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
উদ্বোধনী বক্তব্যে এমপি হেলাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন—দেশের খাল-নদী পুনরুদ্ধার করে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার—আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছি। তেরখাদার বাঘাশিয়া খাল খনন তারই একটি অংশ।”
তিনি বলেন, “খাল খনন মানে কেবল মাটি অপসারণ নয়; এটি জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের উৎপাদন বাড়ানোর কার্যকর পদক্ষেপ। দীর্ঘদিন অবহেলিত জলপথগুলো সচল হলে এ অঞ্চলের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির প্রকল্প পরিচালক মো: জামাল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার।
এ সময় জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, আজিজুর রহমান আজিবার, মিল্টন মুন্সী, হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ ও সাইফুল মোড়ল উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর ও ইয়ামিন শেখ, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আশাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ ও মেহেদী চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন শেষে এমপি হেলাল খননকাজ সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্নের নির্দেশ দেন। স্থানীয়রা জানান, খাল পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ