মণিরামপুরে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নূরুল হক, মণিরামপুর

 

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এবং সহিংসতা প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পেভ প্রকল্পের সদস্যদের উপস্থিতিতে বুধবার বেলা ১২টায় মণিরামপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যশোর-৫ (মণিরামপুর) এলাকার জাতীয় সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক (এমপি)।
পিএফজি’র উপজেলা সমন্বয়কারী অধ্যাপক আব্বাস উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট হোসেন। দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রামার কো-অর্ডিনেটর খোরশেদ আলম ও পিএফজি’র পিস এ্যাম্বাসেডর আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা নির্বাচন কর্মকর্তা
এ সভায় গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল, পিস এ্যাম্বাসেডর ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রভাষক হাসিনা আকতার কাকলী, যুবদল নেতা আব্বাস আলী, প্রমুখ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ