
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতী গ্রামে ঘটে যাওয়া ঘটনা কোন দলীয় বা রাজনৈতিক কোন ঘটনা না।
মসজিদ ফান্ডের জমাকৃত টাকা ধার দেয়া ও সেই টাকা ফেরত চাইলে,হেচলাগাতী পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে তাহের মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
(২১ ফেব্রুয়ারি) শনিবার ভোরে হেচলাগাতী পশ্চিম পাড়া জামে মসজিদে ভুক্তভোগী নিছার উদ্দিন নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে একই গ্রামের ধলা মিয়ার ছেলে আয়নাল মোল্লাসহ ২০ থেকে ২১ জন পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র রাম-দা,চাইনিজ কুরাল,হাতবোমা,হাতুড়ি,লোহার রড ও বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টা করে বলে লোহাগড়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৬-৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন,ভুক্তভোগী নিছার উদ্দিনের পুত্রবধূ সালমা বেগম,যার মামলা নং ১০।
স্থানীয় গ্রামের টিপু মোল্লা,শফিক ফারাজি,আজিবার শেখ,ভিকু মোল্লা,হাবিল মোল্লা ও বিল্লাল মোল্লা,বলেন,
ফজরের নামাজের পরে চিৎকার চেচামেচি সুনে গিয়ে দেখি নিছার উদ্দিনের উপরে হামলা করেছে এবং হামলাকারীরা হাতবোমা মারতে থাকে এ সময় হাতবোমার ধোয়াতে কিছুই দেখা যায় না এবং হামলাকারি’রা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় গ্রুতর আহত অবস্থায় নিছার উদ্দিনকে মাইক্রোবাস যোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে,ভুক্তভোগী নিছার উদ্দিন অভিযোগ করে বলেন,আমি হেচলাগাতী পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার পদে দির্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছি এবং আমার কাছে মসজিদ ফান্ডের থাকা টাকা ঘর তৈরী করতে আয়নাল মোল্লা চাইলে আমি আয়নাল মোল্লাকে মসজিদ ফান্ডের জমাকৃত ৯৫ হাজার টাকা ধার দেই।
পরে সেই টাকা চাইলে আয়নাল মোল্লা আমাকে অকার্থ ভাষায় গালমন্দ করে এবং পরে আমাকে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা চেষ্টা করে বলেও জানান তিনি।