দৈনিক ভোরের ডাক পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি নুরুন্নবীর সহধর্মিনীর মৃত্যুতে আমরা শোকাহত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি নুরুন্নবীর সহধর্মিনীর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া। আমাদের সহকর্মী, দৈনিক ভোরের ডাক পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নুরুন্নবীর সহধর্মিনী ইয়াসমিন (৫৫) আজ বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসা থেকে
আজ শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মরহুমা ইয়াসমিন ছিলেন একজন, পরোপকারী ও ধর্মপরায়ণ নারী। তিনি পরিবার ও সমাজে অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলিয়ারচর সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিশেষ করে সাংবাদিক নুরুন্নবী ও তাঁর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন এই কামনা করছি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ