রূপগঞ্জে বাসের চালক-হেলপারের বিরুদ্ধে যাত্রীর মালামাল ছিনতাইয়ের অভিযোগ, বাধা দেয়ায় কুপিয়ে জখম

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে মাঝপথে ফরহাদ মিয়া নামে এক যাত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করে তার নগদ টাকা ও দুটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে মেঘলা পরিবহনের একটি বাসের হেলপার ও চালকের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিলে ভুক্তভোগী ওই যাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে তারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী ফরহাদ মিয়া রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফরহাদ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপগঞ্জের স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে চাকরি করে আসছেন। বৃহস্পতিবার রাতে তার গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছান। সেখান থেকে রাত সাড়ে ৪টার দিকে গাউছিয়া-কলাবাগান মেঘলা বাস সার্ভিসে করে তিনিসহ বাসের অন্য একজন যাত্রী নিয়ে ভুলতা-গাউছিয়া আসছিলেন।

কিন্তু বাসটি কাঁচপুর আসা মাত্রই তিনি বুঝতে পারেন বাসটি গাউছিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে বাসের হেলপারকে জিজ্ঞেস করলে হেলপার জানায় রাস্তায় জ্যাম তাই অন্যদিক দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর বাসের চালকের ইশারায় হেলপার এসে তাকে চাকু দিয়ে পণবন্দী করে নগদ ৯ হাজার ৭০০ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

এতে বাধা দিলে বাসের হেলপার ও চালক মিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রাস্তায় ফেলে ছিনতাইকারীরা বাস নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউছিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ##

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ