বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে ভ্যানচালক নিঃস্ব

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ২টি ঘর, ৯ টি ছাগল, ব্যাটারি চালিত ১টি অটোভ্যান সহ কয়েকটি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতেকরে তার তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ভ্যানচালক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতশৈল গ্রামে আলামিন নামে এক ভ্যানচালকের বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আলামিন ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

দয়ারামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে ছাগলের ঘরে মশা তাড়ানো কয়েল জ্বালিয়ে শুতে যান আলামিন।

পরে মধ্যরাতে বাড়ির মানুষ ছাগলের ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রানবাসীরা ছুটে এসে আগুন নিভানোর কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ততক্ষনে তার ২টি ঘর, ৯ টি ছাগল, ব্যাটারি চালিত ১টি অটোভ্যান সহ কয়েকটি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার খবর পেয়েছেন কিছুটা দেরিতে। তারা ঘটনাস্থনে গিয়ে দেখেন এলাকাবাসী আগুন নিভিয়েছে। কিন্তু তার আগেই ভ্যানচালক আলামিনের সব পুড়ে গেছে।

এতে করে তার প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ফজলুর হক আরও বলেন, ছাগলের ঘরে দেওয়া মশা তাড়ানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ