
মণিরামপুর (যশোর) সংবাদদাতা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে যশোর-৫ (মণিরামপুর) আসনে জামানত হারিয়েছেন ০৩ জন প্রার্থী। প্রদত্ত মোট ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। জেলা নির্বাচন অফিস এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, যশোর-৫ (মণিরামপুর) আসনে ০৩ প্রার্থী ৮ শতাংশ ভোটের চেয়ে অনেক কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে প্রদত্ত ভোট ২ লাখ ৮৬ হাজার ৩২০। এ ভোটের ৮ শতাংশ ভোট ৩৫ হাজার ৭৯০। এ আসনে ০৩ প্রার্থী ৮ শতাংশ ভোটের চেয়ে অনেক কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন (৪৪০০), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম, এ হালিম (২২৪৫), ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান (২১০৩) ভোট।