বাগেরহাটের সকল প্রবাহমান সরকারি খাল দখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত ‎করে দেওয়া হবে–মনজুরুল হক রাহাদ

সোহেল রানা বাবু , বাগেরহাট

বাগেরহাটের সকল প্রবাহমান সরকারী খাল দখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত
‎করে দেওয়া হবে। নির্বাচিত হলে শোষক নয় জনগণের সেবক হবো, বলে জানিয়েছেন বাগেরহাট-২ সংসদীয় আসনের জামায়াত ও ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ।
‎০১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা বাদোখালি মাঠে ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
‎বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট
‎জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস,জামায়াত নেতা শেখ কামরুল আলম,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন,খেলাফত মজলিসের নেতা আমির উল আলম সিদ্দিক,জাতীয় নাগরিক পার্টি জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,মাওলানা মিজানুর রহমান মল্লিক,জামায়াত নেতা মাওলানা সাহিদুল আলম, মাওলানা
‎লিয়াকত হোসেন, শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
‎জনসভায় নেতৃবৃন্দ একটি দখলদার, দুর্নীতি,মাদক, চাঁদাবাজ মুক্ত বাগেরহাট গড়তে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ