নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর কালামের গণসংযোগ

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল বিকেল থেকে জামনগর ইউনিয়নের একাধিক ওয়ার্ডে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, জেলা সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাটোর; আব্দুল আজিজ, উপজেলা সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাগাতিপাড়া; শাজাহান আলী সেন্টু, জামনগর ইউনিয়ন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মিঠু সরকার, সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাগাতিপাড়া, নাটোর।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ