ফেনীতে ইয়াবা ও নগদ অর্থসহ এক ব্যক্তি আটক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলা সদরের বিরিঞ্চি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) সকালে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​আটক ব্যক্তির নাম হারুন অর রশিদ (৩৯)। তিনি ফেনী পৌরসভার কামাল হাজারী রোডের লতিফ মৃধা বাড়ির মৃত আবদুল কাদের ও জাকিয়া খাতুনের ছেলে।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, বিরিঞ্চি কামাল হাজারী রোডের ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম সোমবার সকাল ৭টায় লতিফ মৃধা বাড়িতে উপস্থিত হয়। সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে হারুন অর রশিদের বসতঘরে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে হারুনের হেফাজত থেকে ২০ গ্রাম ওজনের মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন কর্মকর্তারা। এছাড়া অবৈধ মাদক বিক্রির মাধ্যমে অর্জিত বলে সন্দেহভাজন বিভিন্ন মানের ব্যাংক নোটে মোট ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) টাকা জব্দ করা হয়।

​অভিযান শেষে আটক হারুন অর রশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ