সুন্দরবনে ৫ জেলেকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

শরনখোলা(বাগেরহাট) সংবাদদাতা।।

 

সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার কালামিয়া নদী থেকে একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।
অপহৃত জেলেরা হলেন— কচি (৪৫), হিরক (৩৫), সালাম (৪০), রবিউল (৩৫) ও মুজাহিদ (২৬)। তারা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।
এ নিয়ে গত এক সপ্তাহে জাহাঙ্গীর বাহিনীর হাতে মোট ৯ জন জেলে অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে দুজন জেলে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এলেও আরও কয়েকজন এখনো জিম্মি রয়েছেন। দস্যু আতঙ্কে সুন্দরবনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম শেলারচরে পাঁচ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ