মল্লিকপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জনতার ঢল

মো: রফিকুল ইসলাম নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়ায় বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধামমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাজার হাজার নেতাকর্মীদের ঢল।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খিজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন,নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম,নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী মন্ডল,জেলা বিএমপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান,লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ,উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম,লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহিম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল সাঈদ বাবু,লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসকে মিন্টু,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ,কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান,যুব নেতা মো. লিয়াকত হোসেন লিপুসহ জেলা,উপজেলা বিএনপি ও তার
অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,আমাদের দুর্দিনে পাশে ছিলেম মনিরুল ইসলাম,তাই আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মজলুম জননেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম কে বিপুল পরিমান ভোটের মাধ্যমে বিজয়ী করে নড়াইল ২ আসন তারেক রহমানকে উপহার দিব বলে জানান বক্তরা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন,নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ