কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় নূরুল মিল্লাতের স্মৃতিচারণ ও ভৈরব জনসভা সফল করার আহ্বান

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাতের স্মৃতিচারণ, দোয়া মাহফিল এবং আগামী ২২ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কুলিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মরহুম নূরুল মিল্লাতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নূরুল মিল্লাত ছিলেন কুলিয়ারচরের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর ত্যাগ, সততা ও আপসহীন নেতৃত্ব আজও তৃণমূল নেতাকর্মীদের প্রেরণার বাতিঘর হয়ে আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট মশিউর রহমান। তিনি বলেন, “নূরুল মিল্লাত সাহেব শুধু একজন নেতা নন, তিনি ছিলেন জনগণের আস্থার প্রতীক। তাঁর দেখানো পথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “২২ ডিসেম্বর ভৈরবে অনুষ্ঠিতব্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই জনসভা সফল করতে কুলিয়ারচরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি এডভোকেট শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বিকল্প নেই।

সভা শেষে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় নির্ধারণ করা হয় এবং ভৈরব জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ