কেন্দুয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্ট কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রার্থনা অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সংগঠনের নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীর প্রায় ৭/৮ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ