খুলনাস্থ মোরেলগঞ্জ–শরণখোলা উন্নয়ন পরিষদের কমিটি ঘোষণা, সভাপতি শহিদুল, সম্পাদক মুর্তজা

এম.পলাশ শরীফ,নিজস্ব প্রতিবেদক:

 

খুলনাস্থ মোরেলগঞ্জ–শরণখোলা উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত আটটায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শহিদুল ইসলাম এবং সভা পরিচালনা করেন মুর্তজা ফেরদৌস। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—আব্দুস সবুর আকন, হা. মাও. নাসরুল্লাহ (অর্থ), দেলোয়ার হোসেন, মাও. সাইফুল ইসলাম (সহ অর্থ), ডা. জাকির হোসেন, কামরুজ্জামান নাসির, মাও. মাসুম বিল্লাহ, মাও. বেলাল হোসাইন এবং মাও. ইমরান হোসেন তুহিন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুর্তজা ফেরদৌস।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন—মুর্তজা বিল্লাহ, তানভীর আহমাদ , আহম্মদ হামীম রাহাত ও এস এম তাওহীদুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন—মাও. হাবিবুল্লাহ, হা. ফুরকান হোসাইন, রহমতুল্লাহ, মাহমুদুল হাসান ও আবুল হাসান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন সম্পদ।
সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন—সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ইকবাল হোসেন ও তহিদুল ইসলাম।
আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হা. তরিকুল ইসলাম এবং সহ অফিস সম্পাদক হয়েছেন হা. হাসিবুর রহমান।
সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজীরুল ইসলাম মুন্না।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. হাসান আল বান্না।
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন—রাকিবুল ইসলাম জাবের ও সোহাগ আহমেদ শাহীন।
মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না।
শিক্ষা সম্পাদক নির্বাচিত হয়েছেন জুবায়ের ইসলাম এবং সহ শিক্ষা সম্পাদক হয়েছেন শাহরিয়ার শাকিল।
আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম এবং সহ আইটি সম্পাদক হয়েছেন নকিবুল ইসলাম।
ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন সুলাইমান আবিদ।
সহ ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন—মুজাহিদুল ইসলাম ও মাজহারুল ইসলাম।
সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম হোসেন এবং সহ সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন তাওফিকুল ইসলাম জুবায়ের।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—আল আমিন, মো. শাহীন হোসেন, ক্বারী জাকারিয়া রহমান ও ক্বারী ওয়াহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলা অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এই পরিষদ আরও কার্যকর ভূমিকা রাখবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ