লোহাগড়ায় এতিম শিশুদের মাঝে প্রবাসী রায়হান ঠাকুরের শীতবস্ত্র কম্বল বিতরণ

মো: রফিকুল ইসলাম,নড়াইল

 

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা ও আন নুন কমপ্লেক্স মারকাযুল এতিমখানায় ৭৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও শীত মৌসুমে অসহায় দুস্তদের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

প্রয়াত লক্ষ্মীপাশা সংগীত একাডেমির সভাপতি মো. মিলু ঠাকুরের ছেলে,প্রবাসী রায়হান ঠাকুরের আর্থিক সহযোগিতায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর,সদস্য সচিব শিমুল হাসান,সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি,খাইরুল ইসলাম, রেজাউল করিম,সরদার রইস উদ্দিন টিপু,কাজী ইমরান ও রাশেদ রাসু,সাজ্জাদ শিকদার,আনিসুর রহমান,শরিফুল ইসলাম লিয়ন।

বক্তারা বলেন, শীতের এই কনকনে সময়ে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। প্রবাসী রায়হান ঠাকুরের এই মানবিক সহায়তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ