
জুয়েল হৃদয়, শরণখোলা(বাগেরহাট)
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরণখোলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ছাত্রনেতা শিহাব হোসেন শাকিল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সিদ্দিকুর রহমান খোকন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচ এম শাহীন, বিএনপি নেতা নাসির পঞ্চায়েত, জেলা মৎস্যজীবী দলের সদস্য আতিয়ার রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী মাহমুদ শোভন, আজমীর ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।